খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন /
খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা

মুহাম্মদ নুরুন্নবী : ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলা সদরের দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী-এর নির্বাচনী প্রচারণা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা সদরে কর্মরত সাংবাদিকদের উপস্থিত থেকে সভাটি সংবাদ কাভারেজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।