মহালছড়িতে টমটম মালিক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল


admin প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন /
মহালছড়িতে টমটম মালিক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

ছানোয়ার হোসেন :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মহালছড়িতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির মহালছড়ি টমটম মালিক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯ জানুয়ারি ২০২৬ সোমবার বিকালে  সিন্ডবি মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জহির উদ্দিন (মনা), টমটম মালিক সমিতির সভাপতি। সঞ্চালনায় ছিলেন মোঃ আব্দুল ছাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল আলম সবুজ, খাগড়াছড়ি জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি।

বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হোসেন বাবু, সাবেক সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি ও জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ নাসির উদ্দীন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জেলা যুবদল, মোঃ ওয়াসিমুর রহমান ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চালক সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য অবদান স্মরণ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহালছড়ি ওলামা দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।