
আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর আওতাধীন ভাইবোনছড়া ক্যাম্পের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বলং হামারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
১৪ জানুয়ারি বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেকে ভবিষ্যতের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর কর্মকর্তারা স্থানীয় শিব মন্দির পরিদর্শন করেন। এ সময় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থানীয় অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
স্থানীয়দের মতে, শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।
আপনার মতামত লিখুন :