
ছোটন বিশ্বাস : খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।১৪ জানুয়ারি বুধবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়। এটি আয়োজন করেছে খাগড়াছড়ি প্রেসক্লাব, সহযোগিতা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
প্রশিক্ষণ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে জেলা-উপজেলার প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।
চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “এই প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বর্তমান নির্বাচনী নিয়ম-নীতি মেনে সাংবাদিকতা করার ধারণা দেবে এবং ভবিষ্যতে তাদের কাজে সহায়ক হবে। সাংবাদিকদের সতর্ক থেকে সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানাই।”
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:
ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল
পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন
আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর
উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহম্মদ তৌহিদুল আনোয়ার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :