১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১২:০১ অপরাহ্ন /
১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

 

আরিফুল ইসলাম মহিন : দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দমন–পীড়নের কারণে দলীয় কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে অবহেলা ও অযত্নে পড়ে থাকা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে আবারও প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ জানুয়ারি ২০২৬ সোমবার লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)-এর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিনের অগোছালো ও জরাজীর্ণ কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে। বছরের পর বছর অব্যবহারে নষ্ট হয়ে যাওয়া পরিবেশকে নতুনভাবে সাজিয়ে তোলার এই উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ সময় উপস্থিত থেকে পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মিলন মিয়া বলেন,
“এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দল ও সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধেরই প্রতিফলন।”

লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল পাশা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হলে এই কার্যালয়টি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে এবং লোগাং ইউনিয়নে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।