
ছোটন বিশ্বাস : খাগড়াছড়ি পার্বত্য জেলায় সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে এলপিজি গ্যাসের মূল্য তদারকির সময় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার। তদারকিকালে পৌর শহরের মেসার্স জজনী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার জানান, বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় মেসার্স জজনী ট্রেডার্সকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :