
মো. সোহেল রানা : পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার সকালে দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বোয়ালখালী ইউনিয়নের দুর্গম বুদ্ধপাড়া এবং মেরুং ইউনিয়নের নয়মাইল এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি-এর নির্দেশনায় কর্মসূচিটি বাস্তবায়ন করেন জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী ও লেফটেন্যান্ট আজমাঈন আহনাফ বিন খালেদ।
এছাড়া অনুষ্ঠানে দীঘিনালা জোনের মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, স্থানীয় জনপ্রতিনিধি ঝিনু রায় পোমাং ও ভুবন মোহন ত্রিপুরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকার দুই শতাধিক অসহায়, দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :