স্ত্রী হত্যা মামলায় ওয়াসিম আকরামের যাবজ্জীবন কারাদণ্ড


admin প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন /
স্ত্রী হত্যা মামলায় ওয়াসিম আকরামের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি:খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মো. ওয়াসিম আকরাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার কালাপানি এলাকার মৃত শওকত পি.সি.-এর ছেলে ওয়াসিম আকরামের বিরুদ্ধে দায়ের করা মামলা (জিআর মামলা নং-১৭৩/২০১৭ ও দায়রা মামলা নং-৩৬/২০১৮) বিচার শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
রায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারা অনুযায়ী বিচার চলাকালীন আসামির কারাভোগের সময় চূড়ান্ত দণ্ডের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর আসামিকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।