সম্প্রীতির বার্তা ছড়িয়ে তৃতীয়বারের মত এমপি হলেন ওয়াদুদ ভূঁইয়া


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন /
সম্প্রীতির বার্তা ছড়িয়ে তৃতীয়বারের মত এমপি হলেন ওয়াদুদ ভূঁইয়া

সম্প্রীতির বার্তা ছড়িয়ে তৃতীয়বারের মত এমপি হলেন ওয়াদুদ ভূঁইয়া

মো. নিজাম উদ্দিন:

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পার্বত্য চট্টগ্রামের অন্যতম জনপথ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে সম্প্রীতির বার্তা ছড়িয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

তিনি পাহাড়ে বসবাসরত জাতি বর্ণ নির্বিশেষে সকলের মন জয় করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।ধানের শীষের প্রতিকে তিনি ভোট পেয়েছেন ১৫১০৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮৩১৫ ভোট। এছাড়া জামায়াতে ইসলামীর ১১ জোট প্রার্থী এয়াকুব আলী চৌধুরী ৫৮৫৪৫ এবং স্বতন্ত্র প্রার্থী সমিরন দেওয়ান পেয়েছেন ৪৭৯১০ ভোট।
ওয়াদুদ ভূইয়ার এই ঐতিহাসিক জয়ে পিছিয়ে পড়া পার্বত্য এলাকার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা মনে করেন ওয়াদুদ ভূইয়ার দলের জন্য ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করবেন বিএনপি। আগামীর মন্ত্রী সভায় দেখতে চান খাগড়াছড়ি তথা পার্বত্যবাসী।