
জসীম উদ্দিন জয়নাল:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন নবীনগর জামে মসজিদের ওজুখানায় নিজস্ব অর্থায়নে আধুনিক টাইলস স্থাপন করে দিয়েছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ জালাল কাজল।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় শাহ জালাল কাজল বলেন, “মসজিদ আল্লাহর ঘর। সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকেই আমি এই ক্ষুদ্র সেবাটুকু করার চেষ্টা করেছি। ধর্মপ্রাণ মুসল্লিদের ওজু করার সুবিধার্থে আগামীতেও এই মসজিদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।”
এসময় নবীনগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল আলী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াব, নবীনগর সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিজান, সাবেক সাধারণ সম্পাদক মোহরম আলী বাহার, সৈয়দ তসলিম উদ্দিন, সাবেক পৌর ছাত্রনেতা মো. শাহিনসহ মসজিদের ইমাম, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, নবীনগর জামে মসজিদের ওজুখানার অবস্থা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল। এতে মুসল্লিদের ওজু করতে কিছুটা দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে আসলে শাহ জালাল কাজল নিজ উদ্যোগে ওজুখানাটি আধুনিকায়নের উদ্যোগ নেন এবং নিজস্ব তহবিল থেকে টাইলস স্থাপনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করেন।
মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, টাইলস স্থাপনের ফলে ওজুখানার পরিবেশ যেমন উন্নত হয়েছে, তেমনি মুসল্লিদের জন্য সুবিধাও বৃদ্ধি পেয়েছে। তারা শাহ জালাল কাজলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আপনার মতামত লিখুন :