মাটিরাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 

জসীম উদ্দিন জয়নাল : মাটিরাঙ্গা পৌরসভার জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি ২০২৬ রবিবার বিকেল সাড়ে ৪টায় মাটিরাঙ্গা পৌরসভার ৩, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং দেশের উন্নয়নের জন্য দোয়া করা হয়।