
জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি পানির পাম্প স্থাপন করা হয়েছে। স্থানীয়দের ভোগান্তি লাঘবে নেওয়া এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
৬ এপ্রিল সোমবার বিকেলে পৌরসভার মুসলিমপাড়া এলাকায় পাম্প স্থাপনের কাজ সম্পন্ন হয়। এর ফলে এলাকার কয়েকশ পরিবার নিয়মিত পানির সুবিধা পাবে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে পানি পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে গরম মৌসুমে পানির জন্য অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল চরম কষ্টকর।
এ অবস্থায় স্থানীয় উদ্যোগে একটি শক্তিশালী পানির পাম্প স্থাপন করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা অনেকটাই সমাধান হয়।
উদ্বোধনকালে সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের জন্য এলাকাবাসী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :