
ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায় স্থানীয়দের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার বিকেলে মোহাম্মদপুর এলাকার একটি বাড়ির উঠানে এ বৈঠক আয়োজন করা হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ ইসমাঈল হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রেক্ষাপট, ভোটাধিকার এবং নির্বাচনী অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা জানান, উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা এবং দলের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উঠান বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে এলাকাবাসীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :