মহালছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওয়াদুদ ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ


admin প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন /
মহালছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওয়াদুদ ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

 

মোঃ ছানোয়ার হোসেন : খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় আর্দশ চাইল্ড স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী, গরীব ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন। ২১ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহালছড়ি শাখার পরিচালক মোঃ ইলিয়াস হোসেন এবং সঞ্চালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, স্বাগত বক্তব্য দেন মহালছড়ি উপজেলা ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ খালেদ মাসুদ সাগর।
চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া বলেন,“ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী, পিছিয়ে পড়া ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং স্কুল–কলেজ ভর্তি পরীক্ষার ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল মিন্টু, অর্থ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ কামাল উদ্দিন দিপ্ত, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং অনুষ্ঠানকে তাদের জন্য শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে উল্লেখ করেন।