
জসীম উদ্দিন জয়নাল : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম, সততা ও দেশপ্রেমের কথা স্মরণ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও নৈতিকতার প্রতীক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণযোগ্য।
৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না—তিনি পুরো জাতির অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
মাটিরাঙ্গার নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমীয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু ও মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক কামাল হোসেন দীপ্তিসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :