নির্বাচনি প্রচারণায় খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর নারী সমাবেশ অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন /
নির্বাচনি প্রচারণায় খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে নির্বাচনি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার সকালে খাগড়াছড়ি টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী।
জেলা সহকারী সেক্রেটারি বিবি ছায়েরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী, এনসিপি নেতা মঞ্জিলা ঝুমা, লিসা মনি প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। তারা নারী সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নারী ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নারী নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।