ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগ


admin প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন /
  ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগ

প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী-এর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এর ধারাবাহিকতায় ৪ মার্চ বুধবার সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের আয়োজিত ‘শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ’ অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতা জোরদারে সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মোঃ মাজহার হোসেন রাব্বানী এবং ক্যাপ্টেন মোঃ আসিফ বিন ফারুক। তারা আয়োজকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি তদারকি করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। এ ধরনের উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আয়োজক কমিটি ও স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়ক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।