
আরিফুল ইসলাম মহিন :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় দরিদ্র ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার সকাল ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনে বৌদ্ধ মণিপাড়া বিওপি এলাকায় নতুন কচুছড়িমুখ পাড়ায় এই ক্যাম্পিং পরিচালিত হয়। মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম উপস্থিত থেকে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
এই কার্যক্রমে ৩৯ জন স্থানীয় পাহাড়ি বাসিন্দা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয়রা বিজিবির মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :