দীঘিনালা জোনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১:০৮ অপরাহ্ন /
দীঘিনালা জোনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা

মো: সোহেল রানা : 
 খাগড়াছড়ির দীঘিনালা জোনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি সোমবার  সকাল ১১টায় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সদরে দীঘিনালা জোনের আয়োজনে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি।

সভায় উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি; ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভী; আরএমও ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন; কিউএম ক্যাপ্টেন সাব্বির আহমেদ; অ্যাডজুট্যান্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিদ; কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা; বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা; দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা; বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা; এবং দীঘিনালা প্রেসক্লাব-এর সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি ও উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং মাদক ও জুয়া সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য দিয়ে দীঘিনালা জোনকে সহায়তা করার আহ্বান জানান।

তিনি বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।