দীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন /
দীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলাধুলার উপকরণ বিতরণ এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি। তিনি বলেন, “শিক্ষা অর্জনের মাধ্যমে ভালো মানুষ হওয়াই জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া।”
তিনি আরও বলেন, পিতা-মাতা হারিয়ে যারা এতিম হয়েছে, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই—সমাজ ও রাষ্ট্র তাদের পাশে আছে। সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা এবং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চন্দ্র রঞ্জন চাকমা।

আলোচনা সভা শেষে জোন কমান্ডার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম এবং খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল, ভলিবল ও ভলিবলের নেট বিতরণ করেন। এছাড়া বিদ্যালয়ের উন্নয়নে প্রতিষ্ঠানের সভাপতির নিকট আর্থিক সহায়তাও প্রদান করা হয়।