দীঘিনালায় বিজু মেলা উপলক্ষে সামাজিক সংগঠনগুলোকে জোনের আর্থিক সহায়তা


admin প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন /
দীঘিনালায় বিজু মেলা উপলক্ষে সামাজিক সংগঠনগুলোকে জোনের আর্থিক সহায়তা

 

মো সোহেল রানা : পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব বিজু উপলক্ষে দীঘিনালা উপজেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উদ্যোগকে স্থানীয়ভাবে উৎসবের আনন্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
৫ এপ্রিল রবিবার সকালে দীঘিনালা জোনের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৯টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন।
অনুষ্ঠানে জোনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় সামাজিক উৎসবগুলোর মধ্যে বিজু অন্যতম, যা সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।
জানা যায়, প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় কয়েকদিনব্যাপী বিজু মেলা অনুষ্ঠিত হয়। এসব মেলায় স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের সহায়তা সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং উৎসব উদযাপনকে করবে আরও প্রাণবন্ত।