গুইমারায় ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের উঠান বৈঠক: ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করার আহ্বান


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:২২ অপরাহ্ন /
গুইমারায় ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের উঠান বৈঠক: ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করার আহ্বান

গুইমারায় ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের উঠান বৈঠক:
ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করার আহ্বান

প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া-কে বিজয়ী করার লক্ষ্যে গুইমারা উপজেলার ৫ নং ওয়ার্ড ইন্দ্রমনি পাড়ায় ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএন আবছার, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে এমএন আবছার বলেন, “পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। আমরা সকলকে আহ্বান জানাই, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করুন। ওয়াদুদ ভুইয়া সবসময় পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় জনগণ ও ইউনিয়নের ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ওয়াদুদ ভূইয়ার উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং তার সুষ্ঠু নির্বাচনী প্রচারণায় পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া বক্তারা ভোটারদের কাছে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
স্থানীয়রা মনে করেন, এই ধরনের উঠান বৈঠক নির্বাচনী জ্ঞানের সম্প্রসারণ ও জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটার উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীর সঙ্গে সরাসরি জনগণের সংলাপের সুযোগ সৃষ্টি হওয়ায়, আসন্ন নির্বাচনে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।