
ছোটন বিশ্বাস : হ্যালো bdnews24.com-এর উদ্যোগে খাগড়াছড়িতে শিশু সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারিশনিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের বাজার ফান্ড সম্মেলন কক্ষে ২০ জন শিক্ষার্থীকে নিয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। এ সময় তিনি বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তিনির্ভর যুগ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে, আর সেই অগ্রগতির সঙ্গে তাল মিলাতে গিয়ে আমরা অনেক সময় মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছি। মোবাইলের যেমন নেতিবাচক দিক রয়েছে, তেমনি এর ইতিবাচক ব্যবহারও সম্ভব।
তিনি আরও বলেন, মোবাইল ফোনের মাধ্যমে সৃজনশীল কাজ শেখা যায়—যেমন আবৃত্তি, কবিতা, ভালো বক্তা হওয়ার কৌশল ইত্যাদি। এই দুই দিনব্যাপী কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আশপাশের বিভিন্ন অনিয়ম ও ইতিবাচক বিষয় তুলে ধরে প্রতিবেদন আকারে হ্যালো bdnews24.com-এ প্রকাশ করতে পারবে, যা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি এই প্রশিক্ষণ ভবিষ্যতে সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক বা প্রকৌশলী হওয়ার মতো পেশা নির্বাচনে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে bdnews24.com-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং প্রশিক্ষক হিসেবে bdnews24.com-এর আন্তর্জাতিক বিভাগের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।
আপনার মতামত লিখুন :