খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ


admin প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন /
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ

 

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আবেদনকারীদের হাতে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ভার মেটানো, চিকিৎসা, জীবন-জীবিকার মান উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের জন্য বরাদ্দকৃত অর্থ প্রদান করেন।

চেক বিতরণের বিস্তারিত-১১৯ জন শিক্ষার্থীকে শিক্ষা ব্যয়ভার মেটানোর জন্য ২৭ লক্ষ ৬০ হাজার টাকা, ১১ জন রোগীকে চিকিৎসার জন্য ৯ লক্ষ ৫৫ হাজার টাকা, জীবন-জীবিকা, বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনের জন্য ৬৩ জনকে ১ কোটি ২৯ লক্ষ ৫০ হাজার টাকা, শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নের জন্য ৭ জনকে ৮ লক্ষ ৪০ হাজার টাকা। সর্বমোট ১ কোটি ৭৫ লক্ষ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, লিটন মনি চাকমা, মোঃ মাহবুবুল আলম এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং মারমা।