খাগড়াছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের মিছিল ও সমাবেশ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন /
খাগড়াছড়িতে দাঁড়িপাল্লার সমর্থনে ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের মিছিল ও সমাবেশ

 

প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শাপলা চত্বরের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন ২৯৮, খাগড়াছড়ি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলী।
সমাবেশে বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করা হলে পাহাড়ি অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নের কথাও উল্লেখ করেন।
ত্রিপুরা–মারমা–চাকমা সমন্বয়কারী চণ্ডীনাথ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, মারমা প্রতিনিধি চাথোয়াই মারমা এবং ত্রিপুরা প্রতিনিধি লিচি ত্রিপুরা।
বক্তারা নিজ নিজ বক্তব্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।