খাগড়াছড়িতে ইমাম মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৫:১২ অপরাহ্ন /
খাগড়াছড়িতে ইমাম মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা

প্রতিনিধি :খাগড়াছড়িতে ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার  ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখ মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া

সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব মুফতি মাওলানা মোহাম্মদ

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। দলটির সাবেক চেয়ারপারসন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।  নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এই শ্রেণির মানুষদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কার্যক্রম শুরু করতে পেরে আমি আনন্দিত।

এ সময় তিনি পার্বত্য জেলা খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ চেয়ে সবার দোয়া কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, আহলে সুন্নাত ওয়াল জামা‘আত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের আনসারী, মতবিনিময় সভা সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুর রব রাজা, রামগড় উপজেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুফতি মীর হোসাইন, আহলে সুন্নাত ওয়াল জামা‘আত খাগড়াছড়ির সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদসহ জেলার নয়টি উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখরা।