
জসীম উদ্দিন জয়নাল:
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী দীপেন দেওয়ান শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, “একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, পরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি। সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব অঞ্চলের মাতৃভাষার সংরক্ষণ ও বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।”
মন্ত্রী আরও বলেন, “বহুভাষিক ও বহুসাংস্কৃতিক বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে আমরা দেশের উন্নয়নের পথে একত্রে এগিয়ে যাব।”
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :