অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমার পাশে দাঁড়াল লক্ষীছড়ি জোন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৫:১১ অপরাহ্ন /
অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমার পাশে দাঁড়াল লক্ষীছড়ি জোন

জসীম উদ্দিন জয়নাল :
গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের সদস্যরা বার্মাছড়ির কান্দবপাড়া এলাকায় অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমার পাশে দাঁড়িয়েছেন।

গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে রান্নার সময় মাটির চুলা থেকে পোশাকে আগুন ধরে শিশুটি (৮) গুরুতর দগ্ধ হয়। শরীরের উল্লেখযোগ্য অংশ দগ্ধ হওয়ার কারণে তার অবস্থা সংকটাপন্ন ছিল। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা প্রদান করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন।

লক্ষীছড়ি জোনের একটি টহল দল শিশুটির বাড়িতে গমন করে পরিবারকে সমর্থন প্রদান এবং চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক অনুদান দেয়। এছাড়া স্থানীয় জনগণের মাঝে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের কল্যাণ ও মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ, এবং এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।