
প্রতিনিধি:
পার্বত্য জেলা খাগড়াছড়ি-তে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে রাত থেকেই শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার মধ্যরাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, খাগড়াছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাতফেরিসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :