রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ


admin প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৩, ১:৩৭ অপরাহ্ন /
রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

 

রামগড় অফিস:

খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীরকুল এলাকায় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়েছে।

১৯ আগস্ট শনিবার ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী নদীরকুল এলাকা থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ৫,১৫৩ পিস  ঔষধ জব্দ করে। যার বাজারমূল্য এক লক্ষ একত্রিশ হাজার নয়শত নব্বই টাকা।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ঔষধ সীতাকুন্ড কাস্টম্স অফিসে জমা করা হবে বলে বিজিবি জানান।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।