পাহাড়জুড়ে উৎসবের আমেজ-পার্বত্যবাসীকে বৈসাবি ও নববর্ষের শুভেচ্ছা জানালেন সমাজসেবক মোকতাদের


admin প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন /
পাহাড়জুড়ে উৎসবের আমেজ-পার্বত্যবাসীকে বৈসাবি ও নববর্ষের শুভেচ্ছা জানালেন সমাজসেবক মোকতাদের

পাহাড়জুড়ে উৎসবের আমেজ-পার্বত্যবাসীকে বৈসাবি ও নববর্ষের শুভেচ্ছা জানালেন সমাজসেবক মোকতাদের

মানিকছড়ি প্রতিনিধি:

পার্বত্য জনপদে এখন উৎসবের রঙ, পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব ‘বৈসাবি’ আর বাঙালির পহেলা বৈশাখ—সব মিলিয়ে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে পাহাড়। এই আনন্দঘন মূহূর্তে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ মো: মোকতাদের হোসেন (মোকতকর)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ, বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, চাংলান, পাতা ও বিহু—এই প্রতিটি উৎসব আমাদের বৈচিত্র্যের প্রতীক। পাহাড়ের প্রতিটি ঘরে বয়ে আসুক অনাবিল শান্তি আর সম্প্রীতি। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তুলতে পারি।” তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

পাহাড়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হোক বৈসাবি ও নববর্ষের শুভেচ্ছা জানালেন মো: মোকতাদের হোসেন।

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার জনগণকে উৎসবের শুভেচ্ছা জানিয়ে শান্তির বার্তা দিলেন এই নেতা।