পানছড়িতে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক


admin প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২২, ৮:২৫ অপরাহ্ন /
পানছড়িতে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

 

শাহজাহান কবির সাজু : দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক মো: মহিউদ্দিন (প্রকাশ মহিন-মুন্না) উপজেলার ছনটিলা গ্রামের মুকবুল হোসেনের সন্তান। ৩০ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি সদরের চৌধুরী বোডিং থেকে আটক করে পানছড়ি থানায় নিয়ে আসা হয়। এর নেতৃত্বে ছিলেন পানছড়ি থানার ওসি মো: আনচারুল করিম। পানছড়ি থানা সূত্রে জানা যায়, আটক মহিন খাগড়াছড়ি সদর থানার মামলা নং-৪ ধারা ৩৯৪ দ: বিধির দশ বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেফতারী পারোয়ানা রয়েছে। তাছাড়া পানছড়ি থানায় ৫টি মামলাসহ চট্টগ্রাম চকবাজার ও বায়েজীদ থানায় একাধিক মামলা রয়েছে বলেও থানা সূত্রে জানা যায়। পানছড়ি থানার ওসি জানায়, গোপন সংবাদের সূত্র ধরে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন এসআই অনিক, এসআই নাজমুল, এএসআই কামরুল, এএসআই ফারুক ও এএসআই মঞ্জুর। উল্লেখ্য গত ১৮ আগস্ট পানছড়ি থানার ওসির নেতৃত্বে ফেনী ছাগলনাইয়া এলাকা থেকে বেলায়েত নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকেও আটক করে আদালতে প্রেরণ করেছিল।