
প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শনিবার সকাল সাড়ে ১১টায় জোন সদরে পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাজহার হোসেন রাব্বানী।
সভায় বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সরওয়ার্দী মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমীন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ এবং গুইমারা উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা সভায় এলাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আলোচনায় সড়ক দুর্ঘটনা পানি নিষ্কাশন পাহাড় কাটা অবৈধ বালু উত্তোলন জরাজীর্ণ সড়ক খালপাড় এলাকায় সাঁকো নির্মাণ অবৈধ কাঠ পাচার বাজার ব্যবস্থাপনা মাদক ও চোরাচালান প্রতিরোধ খুন অপহরণ নারী নির্যাতন বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যাসহ পার্বত্য অঞ্চলের মানবাধিকার ও শিক্ষা পরিস্থিতির বিষয় গুরুত্ব পায়।
সভায় অংশগ্রহণকারীরা পাহাড়ে শান্তি নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম জোরদারে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :