
ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে শনিবার মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না অতিরিক্ত দায়িত্ব। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত এডিন চাকমা।
বক্তারা বলেন প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষায়ও সহায়তা করে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কার্যক্রম সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :