মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

 

জসীম উদ্দিন জয়নাল : “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

৮ মার্চ শনিবার সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাটি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

এ অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হেনা মোহাম্মাদ রেজা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূঁইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. সাখায়াত হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।