মহালছড়ির করল্যাছড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৭:১২ অপরাহ্ন /
মহালছড়ির করল্যাছড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

 

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৩ নম্বর ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সুনীল জীবন চাকমা (সাবেক চেয়ারম্যান)। সভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সুজন স্মৃতি চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক এবং ৩ নম্বর ক্যায়াংঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সহ-সম্পাদক বাবু হৃদয় চাকমা।
উঠান বৈঠকে চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে এলাকাবাসীর মধ্যে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন ঘিরে আগ্রহ লক্ষ্য করা যায়।