
ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে মহালছড়ি উপজেলার মোহাম্মদপুর সিএন্ডবি মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
খালেদ মাসুদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। বক্তব্যে তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন এবং মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন টিপু।
বৈঠকে বক্তারা প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার রাজনৈতিক ভূমিকা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্দেশ্যে এ ধরনের উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে।
উঠান বৈঠকে মোহাম্মদপুর ও আশপাশের এলাকার নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :