
বিলাইছড়ি প্রতিনিধিঃ বিলাইছড়ি উপজেলার কৃতি সন্তান, ৬ষ্ঠ সংগীতিকারক ও পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সংঘরাজ প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৮তম প্রয়াণ দিবস ৫ জানুয়ারি সোমবার স্মরণ করা হয়।
সকাল ১০টায় কেরনছড়ি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ভিক্ষু সংঘ ও বিহার পরিচালনা কমিটির আয়োজনেই দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য্যলঙ্কার মহাথের, সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি মহাথেরো, ভিক্ষু শাক্যপ্রিয়, শাসন জ্যোতি ভিক্ষু, ওয়ার্ড মেম্বার দয়ারঞ্জন চাকমা, সুশীল কার্বারী, দশবল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরতি চাকমাসহ ভিক্ষুসংঘ ও দায়ক-দায়িকা বৃন্দ।
আপনার মতামত লিখুন :