
ছোটন বিশ্বাস : খাগড়াছড়ি বন বিভাগ বিলুপ্তপ্রায় প্রজাতির একটি হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার করেছে। সোমবার বিকেলে খাগড়াছড়ির ভাইবোন ছড়া এলাকা থেকে খবর পেয়ে সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের নেতৃত্বে শকুনটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শকুনটি খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়, যেখানে তাকে প্রয়োজনীয় সেবা ও যত্ন প্রদান করা হয়। পরবর্তীতে শকুনটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
উদ্ধারকালে রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে, শকুনটিকে নিরাপদে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয় বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
আপনার মতামত লিখুন :