আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিলেন বিএনপিতে


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন /
আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিলেন বিএনপিতে

মো: নুরশাদ হোসেন বাপ্পী : আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী রবিবার বিএনপিতে যোগদান করেছেন। এ সময় কবি রঞ্জন ত্রিপুরা ও বাপ্পি মারমার নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোরা তুলে দিয়ে তাদের নতুন দলে যোগদান নিশ্চিত করেন।

যোগদানের অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, তারা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। অনুষ্ঠানটি স্থানীয় রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।